মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কমে যাচ্ছে পাবলিক পরীক্ষার সময়সীমা, এসএসসি শেষ হবে ২৩ দিনে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৫৩৭ বার পড়া হয়েছে

চলতি বছর থেকে কমছে সব পাবলিক পরীক্ষা আয়োজনের সময়, যার শুরু হচ্ছে এসএসসি দিয়ে। এই পরীক্ষা শেষ হবে ২৩ দিনে। তবে, ভালো ফলের প্রত্যাশা নিয়েই প্রস্ততি সারছেন শিক্ষার্থীরা। ফাঁস ঠেকাতে প্রশ্ন প্রণয়ন ও বিতরনে নেয়া হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা।

শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ঝালিয়ে নিচ্ছেন পরীক্ষার পড়া। ক’দিন পরেই স্কুল জীবনের শেষ পরীক্ষা, তাই দম ফেলার ফুরসত নেই কারো। ভালো ফল করার প্রত্যাশা সবারই। তবে শিক্ষার্থীরা বলেন, যত সমস্যাই হোক যেন পরীক্ষা না পেছায়। তাহলে আশা করি রেসাল্টও ভালো হবে।

এবার সময় কমেছে, পরীক্ষার সূচির। সব মিলিয়ে ২৫ দিনে শেষ হবে, এসএসসি পরীক্ষা। তবে, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা থাকছে আগের মতোই। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ঢুকতে হবে কেন্দ্রে। নেয়া যাবে না ইলেকট্রনিক্স কোনো ডিভাইস। বাংলা ২য় এবং ইংরেজী প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব পরীক্ষা হবে, সৃজনশীল পদ্ধতিতে। ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে এটি শেষ হবে, ২৭ ফেব্রুয়ারি।

তবে, প্রশ্নফাঁস ঠেকাতে প্রণয়ন থেকে বিতরণে, প্রতিটি ধাপে বাড়ানো হয়েছে, নিরাপত্তা। সেট নির্ধারণ করা হবে, পরীক্ষার ২৫ মিনিট আগে। মাত্র ৫ মিনিট আগে, প্রশ্নের খাম খোলা যাবে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক জিয়াউল হক বলেন, এমন নিরাপত্তার ফাঁক গলে, প্রশ্নফাঁস প্রায় অসম্ভব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com