বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

কমলগঞ্জে দেয়াল পত্রিকা উৎসব

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে দেয়াল পত্রিকা উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ১০টি প্রাথমিক বিদ্যালযের অংশ গ্রহনে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় এ উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরডিআরএস বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদারের সভাপতিত্বে ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ আজাদ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি’র সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দীন, প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম চৌধুরী, সিনিয়র শিক্ষিকা মধুমিতা দেশমূখ্য, বীরেন্দ্র চন্দ, সালমান আলী, ফেরদৌস আরা ও সমরেন্দু সেনগুপ্ত বুলবুল। অনুষ্ঠান শেষে দেয়াল পত্রিকার বিজয়ী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com