মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রলির চাপায় এক মাটি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলার আদমপুর ইউপির জালালপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাওয়ার টিলারের মাটিবাহী ট্রলি থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে কালু মিয়া (৪২) নামে এক মাটি শ্রমিক গুরুতরভাবে আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল এ্যাসিসটেন্স আকরাম হোসেন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।