সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ হাজার কোটি টাকার বড় ঋণখেলাপীদের বিশেষ ছাড় মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে হবে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ হুজুরের জানাযা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ১০৮০ বার পড়া হয়েছে

দেশের প্রখ্যাত আলেম শিক্ষাবিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ধানমণ্ডির শঙ্করে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টার কিছু পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ভেন্টিলেশনে কৃত্রিম উপায়ে বাইরে থেকে মেশিনের সাহায্যে তাঁর শ্বাসপ্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার (২৫ জানুয়ারি) তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাঁকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউ’তে নেয়া হয়। ডা. তাহসিন সালামের তত্বাবধানে থাকা  আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর শারীরিক অবস্থা মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতে সংকটাপন্ন অবস্থায় উপনীত হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম। এর আগে গত ১০ অক্টোবর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ চিকিৎসার জন্য ব্যাংককে যান। ব্যাংককের ফাইয়া থাই নওয়ামী ইন্টারন্যাশনাল হসপিটালে তিনি শারীরিক পরীক্ষার পাশাপাশি চিকিৎসা নেন। ব্যাংককে চিকিৎসা শেষে দুই মাস ৩ দিন পর গত ১৪ ডিসেম্বর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশে ফিরেন।

হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব। দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হয় দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও ভক্ত। তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।তিনি দুই পুত্র, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ০২ (দুই) টায় অনুষষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com