রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রিকেটে বাজি ধরতে ব্যাংকের ৩ কোটি টাকা হাতিয়েছেন ইনচার্জ শামসুল!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৫৬২ বার পড়া হয়েছে

অনলাইনে ক্রিকেট খেলায় বাজি ধরতেই ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৪৫ লাখ টাকা সরিয়েছেন প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার ইনচার্জ শামসুল ইসলাম। টাকাগুলো বাজিতে হেরেছেন বলেও দাবি করেছেন তিনি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ তথ্য দিয়েছেন তিনি। প্রিমিয়ার ব্যাংকের ক্যাশ ইনচার্জ পদে দায়িত্বে থাকা শামসুল ইসলাম ওরফে ফয়সাল নগরীর সাগরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২৩ জানুয়ারি হঠাৎ ব্যাংকের ভল্ট চেক করেন ব্যাংকের জোনাল ম্যানেজার সেলিম রেজা খান। এ সময় প্রায় সাড়ে তিন কোটি টাকার গড়মিল পান তিনি। পরে ঢাকার পরামর্শে রাত ১২টার পরে এ ঘটনায় জোনাল ম্যানেজার বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করেন। ওই রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ মামলায় পুলিশ সোমবার (২৭ জানুয়ারি) তাকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে।

রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে শামসুল ইসলাম ওরফে ফয়সাল জানিয়েছে, ব্যাংকটিতে সব সময় প্রায় ১৫ কোটি টাকা থাকতো। গত দুই বছর ধরে তিনি টাকাগুলো ব্যাংক থেকে সরাতে থাকেন। এই টাকায় তিনি বিপিএল ও আইপিএলসহ বিভিন্ন খেলায় অনলাইনে বাজি ধরতেন। এতে কখনো কখনো জিতলেও প্রায়ই হারতেন। এভাবেই টাকাগুলো তিনি বাজিতে হেরেছেন।

পুলিশ জানায়, টাকা রাখার ভল্টের সামনের লাইন ঠিক রেখে পেছনের লাইন থেকে তিনি টাকাগুলো সরাতেন। এতে করে ব্যাংকের কোন কর্মকর্তার সন্দেহ হতো না। গত বৃহস্পতিবার সমস্ত টাকা গণনার পর ৩ কোটি ৪৫ লাখ টাকা কম পাওয়া যায়। এসময় ব্যাংকের কর্মকর্তাদের কাছেই তিনি টাকা নেয়ার ঘটনা স্বীকারও করেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রিমান্ডের জিজ্ঞাসাবাদে টাকা নিয়ে বিপিএল, আইপিএলসহ অনলাইনে জুয়া খেলে হেরেছেন বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা। বুধবার (২৯ জানুয়ারি) তার জবানবন্দি রেকর্ডে আদালতে নিয়েছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com