সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ হাজার কোটি টাকার বড় ঋণখেলাপীদের বিশেষ ছাড় মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জে দুই ছিনতাইকারী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮৩ বার পড়া হয়েছে

ছিনতাইয়ের সময় তৌহিদ (২১) ও নভেল (২১) নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষকপল্লীর মরাখলার সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই ছিনতাইকারীর মধ্যে তৌহিদ কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার আবু সাঈদের ছেলে এবং নভেল শহরের নগুয়া এতিমখানা রোডের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ দেয়া তথ্য মতে জানা যায়, হোসেনপুর উপজেলার আবুল কায়সার (২২) শহরের হারুয়া এলাকায় থেকে লেখাপড়া করেন। তার মা অসুস্থ হওয়ায় মায়ের জন্য ঔষধ কিনে তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে সকাল পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল শিক্ষকপল্লীর মরাখলার সামনে ছিনতাইকারীরা তাকে আটকে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেয়।

এ সময় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টহলটিম সেখানে উপস্থিত হয়ে হাতেনাতে দুই ছিনতাইকারী তৌহিদ ও নভেলকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ছিনতাই করা টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার হওয়া আবুল কায়সার বাদী হয়ে থানায় মামলা (নং-০১, তারিখ ০১/০২/২০২০, ধারা ৩৯৪/৪১১ পেনাল কোড) দায়ের করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com