রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ

পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছে মুস্তাফিজ : প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৬ বার পড়া হয়েছে

অনেক সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশের ক্রিকেটে আগমন ঘটেছিল মুস্তাফিজুর রহমানের। রাতারাতি খ্যাতি পেয়ে গিয়েছিলেন তিনি। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে তাকেই ভবিষ্যতের প্রধান স্ট্রাইক বোলার হিসেবে ধরা হচ্ছিল। সেই মুস্তাফিজ এখন হারিয়ে গেছেন।

আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সফরে বাংলাদেশ দলে সুযোগ হয়নি দ্য ফিজের। পাকিস্তানে এই দফার সিরিজে একটি টেস্ট খেলবে বাংলাদেশ।

রাওয়াপিন্ডিতে ম্যাচটি শুরু হবে আগামী শুক্রবার। সবশেষ সিরিজে ভারত সফরে দলে থাকলেও খেলার সুযোগ পাননি। নিজের খেলা সবশেষ ৩ টেস্টে নিয়েছেন ২ উইকেট। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন এই বাঁহাতি পেসার।

নান্নু বলেন, মুস্তাফিজের টেস্ট পারফরম্যান্স তো একদমই ভালো হচ্ছে না। ও তো টেস্টে নিউজিল্যান্ড সিরিজ থেকে অনিয়মিত। টেস্টের আগে ওর কিছু সমস্যা থাকে। টেস্টের আগে খেলতে পারে না। ভারতে ওকে টেস্ট খেলায়নি টিম ম্যানেজমেন্ট। আপাতত সে ঘরোয়া ক্রিকেটে খেলতে থাকুক। আমরা দেখছি বিসিএলে কেমন করে, এরপর দেখা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com