বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র বিক্রির দায়ে র‌্যাবের হাতে আটক তরুণ

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮০১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করার দায়ে মো. আল ইমরান (১৯) নামে এক তরুণকে আটক করেছে র‌্যাব।

 

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপরে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক হওয়া মো. আল ইমরান করগাঁও পাঁচলিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আল ইমরান দুই বছর আগে এসএসসি পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেনি। কিন্তু সে তথ্যপ্রযুক্তিতে খুবই দক্ষ। সে দীর্ঘ দিন যাবৎ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটস-অ্যাপস্সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্র সংশ্লিষ্ট বিভিন্ন নামী ও বেনামী প্রোফাইল ও গ্রুপের সাথে সংযুক্ত হয়ে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করতো।

এসব ভুয়া প্রশ্নপত্র বিভিন্ন সময়ে তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হওয়া পরীক্ষার্থীদের নিকট প্রতারণামূলকভাবে টাকার বিনিময়ে সরবরাহ ও বিক্রয় করার কাজে জড়িত রয়েছে। গত বছরের এসএসসি পরীক্ষার সময়ে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সে অনেক টাকা হাতিয়ে নিয়েছিল।

এবার এসএসসি পরীক্ষা শুরুর আগে থেকেই সে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিক্রি শুরু করে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়ার পর আজ দুপুরে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে আটক করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এবারের এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে।

র‌্যাব জানিয়েছে আল ইমরানের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com