শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

মুশফিককে ছাড়াই আজ পাকিস্তান যাচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অংশ নিতে আজ রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ম্যাচটি শুরু হবে।

পাকিস্তানের বিপক্ষে তিন ধাপে সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এই টেস্টের আগে বাংলাদেশ ও পাকিস্তান টেস্টে ১০ বার মুখোমুখি হয়। ৯টিতেই হারে বাংলাদেশ। একটি ম্যাচ ড্র হয়। পাকিস্তানে অনুষ্ঠিত চার টেস্টের সবগুলোতেই হারে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্টেও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথম টেস্ট শেষে বাংলাদেশ করাচিতে একটি ওয়ানডে এবং আরেকটি টেস্টে অংশ নিতে এপ্রিলে ফের পাকিস্তান সফর করবে।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন এবং রুবেল হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com