শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে দাবায় সেরা পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়

আল-আমিন সবুজ
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৬ বার পড়া হয়েছে

“মুজিব বর্ষের অঙ্গিকার, মাদক রুখবে খেলোয়াড়” এই স্লোগানকে সামনে রেখে হোসেনপুর উপজেলায় শেষ হলো আন্ত:স্কুল দাবা প্রতিযোগিতা। দিনব্যাপী এই প্রতিযোগিতায় সেরা স্কুল হয়েছে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে হোসেনপুর উপজেলার ৪ টি স্কুলের ৩২ জন বালক এবং বালিকা অংশ নেয় এই প্রতিযোগিতায়। বালক বড় বিভাগে চ্যম্পিয়ন হয়েছে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের রাকিবুল হাসান। রানার্স আপ হয়েছে একই স্কুলের তন্ময় হাসান বিজয়।

 

বালক ছোট বিভাগে সেরা হেয়েছেন ফোকলাকান্দী উচ্চ বিদ্যালয়ের আসিফ হোসেন, রানার্স আপ হয়েছে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ শুভ। এদিকে বালিকা বড় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তেতুলিয়া সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের মুন্নি আক্তার এবং রানার্স আপ হয়েছে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের হাবিবা আক্তার। বালিকা ছোট বিভাগে সেরা পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়েল নুরজাহান খানম শ্রবণী এবং রানার্স আপ হয়েছে পিপলাকান্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের রিপা আক্তার। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা মাধ্যমিক অফিসার মো: আবুল কালাম আজাদ, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজমুল হক ভূঁঞা।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিনারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আ: ছালাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com