রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ কি হাল মোশাররফ করিমের!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬২ বার পড়া হয়েছে
‘কন্টাক্ট’ নাটকের একটি দৃশ্য। ফাইল ছবি

এইসময়ের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিমের এমন রূপ দেখে হয়তো অনেকের হাসি পেতে পারে। এ নিয়ে আবার অনেকে প্রশ্নও তুলতে পারেন। কেন এমন সাজে সাজলেন মোশাররফ? গল্পের প্রয়োজনে অভিনয় শিল্পীদের নানা রূপে নিতে হয়। তারই ধারাবাহিকতায় মোশাররফ করিম কালো মেকআপ আর সাদা চুল লাগিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ‘কন্টাক্ট’ নাটকের প্রয়োজনেই মোশাররফের এমন রূপ নেওয়া। সম্প্রতি উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান।

তিনি বলেন, ‘এটি মূলত থ্রিলারধর্মী একটি গল্প। গতকাল মঙ্গলবার আমরা এর শুটিং শেষ করেছি। উত্তরার বিভিন্ন স্থানে টানা চারদিন কাজ করা হয়েছে।’

গল্প প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘একটা মেয়েকে কিডন্যাপ করা হয়। আর সে কাজটি করে মোশাররফ করিম। তার পেছনে সাংবাদিক লেগে যায়। আর সে কারণে মোশাররফ করিমকে নানা রূপ নিয়ে চলাফেরা করতে হয়।’

‘কন্টাক্ট’ নাটকে মোশাররফ করিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন জাহারা মিতু, মাসুম বাসারসহ অনেকে। লাইভ টেকনোলোজিসের ব্যানারে খুব শিগগিরই নাটকটি প্রচারিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com