শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সেঞ্চুরি করে দলকে ফাইনালে তুলে যে পুরস্কার পেলেনে মাহমুদুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

অর্ডার দিয়ে ভারত থেকে আগেই নতুন কিছু ব্যাট আনিয়ে রেখেছিলেন তিনি। বড় ম্যাচে দারুণ কিছু করা কোনো শিষ্যকে দেবেন বলে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নেওয়াজ সেই উপহারও এবার তুলে দিতে পারলেন মাহমুদুল হাসান জয়ের হাতে।

বাংলাদেশকে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে তুলে দেওয়া সেঞ্চুরির পুরস্কার হিসেবে শ্রীলঙ্কান কোচের কাছ থেকে এই তরুণ ক্রিকেটার বুঝে পেয়েছেন ঝকঝকে নতুন এক ব্যাট। যা সেমিফাইনালের ম্যাচ সেরার পুরস্কারের চেয়ে কোনো অংশে কম অমূল্য নয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের ইনিংসে রবিবারের ফাইনাল নিশ্চিত করা মাহমুদুল ম্যাচের পর ড্রেসিংরুমেই পেয়েছেন উপহারটি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের কাছ থেকে পেয়েছেন অর্থ পুরস্কারও। ইউএস ডলার পেয়েছেন দলের ম্যানেজার এবং জাতীয় দলের সাবেক পেসার সজল চৌধুরীর কাছ থেকেও। তবে এরকম একটি ইতিহাস গড়া ইনিংসের পর ঝকঝকে নতুন ব্যাটের চেয়ে আদর্শ পুরস্কার আর কিছুতেই হতে পারে না।

মাহমুদুলের এমন পুরস্কার পাওয়ার খবর দক্ষিণ আফ্রিকা থেকে জানিয়েছেন দলের সঙ্গে যাওয়া জুনিয়র নির্বাচক কমিটির সদস্য এবং জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন। তিনি বলেন, কোচ আগেই ভারত থেকে কিছু ব্যাট আনিয়ে রেখেছিলেন এরকম উপলক্ষ্যে ছেলেদের পুরস্কার হিসেবে দেবেন বলে। সেরকমই একটি ব্যাট উনি জয়কে দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com