শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

গুগলের নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৪৮ বার পড়া হয়েছে

ছোট ভিডিওর জনপ্রিয়তার সাথে তাল মিলিয়ে এবার নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’ চালু করেছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

স্বল্পদৈর্ঘ্যের ভিডিওপ্রেমীদের কথা বিবেচনায় রেখেই নতুন এই অ্যাপ চালু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডু ইট ইওরসেলফ (ডিআইওয়াই) ভিডিও বা অন্যান্য অন্যান্য সৃজনশীল ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা যাবে গুগলের নতুন এই অ্যাপটি। অ্যাপলিকেশনটি তৈরি করা হয়েছে গুগলের এরিয়া ১২০ প্রকল্পের আওতায়। তবে আপাতত শুধুমাত্র ওয়েব ও আইওএস প্ল্যাটফর্মেই ‘ট্যাংগি’ অ্যাপটি ব্যবহার করা যাবে।

বিগত কয়েক বছর ছোট ভিডিওর দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে টিকটক অ্যাপ। যদিও টিকটকের পথে না হেঁটে দর্শকদের নতুন কিছু শিখতে সাহায্য করবে গুগলের নতুন ভিডিও অ্যাপ।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা শুধু ডিআইওয়াই ও সৃজনশীল বিষয়বস্তুতে নজর দিচ্ছি। এক মিনিটের ভিডিও দেখে নৈপুণ্য, রান্না ও নতুন জিনিস তৈরি শেখানোই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য। ইতিমধ্যেই আমরা সব ধরনের ভিডিওর জন্য বিভিন্ন ক্রিয়েটরের সাথে কাজ করা শুরু করেছি।’

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও অ্যাপ হিসেবে টিকটকের সফলতার পর অন্যান্য বেশ কিছু প্রতিষ্ঠান এখন এ ধরনের অ্যাপ তৈরিতে নজর দিয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রাম ভিডিও রিমিক্স ফিচারসহ চালু করেছে ‘রিলস’। এটি ব্যবহার করে গ্রাহকরা ১৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করে স্টোরিতে পোস্ট করতে পারেন।

এর আগে গত বছরের নভেম্বরে একই ধরনের অ্যাপ ‘লাসসো’ চালু করেছিল ফেসবুক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com