শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

৫০ ওভারও টিকতে পারলো না ভারত, শিরোপ জিততে চাই ১৭৮ রান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৪৬ বার পড়া হয়েছে

যুব বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্ধী ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। শুরুতেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয়দের চেপে ধরে যুবা টাইগাররা। প্রথম সাত ওভারে মাত্র ৯ রান নিতে পেরেছে ভারত। বল হাতে নিজের প্রথম ওভারেই ওপেনার সাক্সেনাকে সাজঘরে পাঠান অভিষেক দাস।

 

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারও টিকতে পারেনি ভারত। ফলে ৪৭.২ ওভারেই ১৭৭ রানেই অলআউট হয়ে যায় ভারত। তাই শিরোপা জিততে বাংলাদেশের চাই ১৭৮ রান।

বাংলাদেশের পক্ষে অভিষেক দাস ৩টি, শরিফুুল ইসলাম ২টি, তানজিম হাসান সাকিব ২টি ও রাকিবুল হাসান ১টি উইকেট শিকার করেন।

শিরোপা লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নেয় টাইগার যুবারা। শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চেপে ধরে টাইগার বোলাররা। প্রথম দুই ওভার মেইডেন। সপ্তম ওভারে সাক্সেনাকে তুলে নিয়ে ব্রেক থ্রু এনে দেন অভিষেক দাস। প্রথম দশ ওভারে ভারত তুলতে পেরেছে মোটে ২৩ রান। তবে, আরেক ওপেনার জাসওয়াল ২য় উইকেটে তিলককে সঙ্গে নিয়ে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। ৩৮ রান করে আউট হন তিলক।

চারে নেমে সুবিধে করতে পারেননি ক্যাপ্টেন প্রিয়ম গার্গ। তবে, আরেক প্রান্ত আগলে সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন জাসওয়াল। কিন্তু, দলীয় ১৫৬ রানে ডাবল ব্রেক থ্রু এনে দেন শরীফুল। শতক থেকে মাত্র ১২ রান দূরে থাকতে ভারতীয় ওপেনার জাসওয়ালের উইকেটটা তুলে নেন তিনি। এরপর টিকতে দেননি ভীরকেও। পরের বলেই সাজঘরে ফেরান তাকে। এরপর, ব্যাক্তিগত ২২ রানে রানআউট হয়ে ফেরেন জুরেল।

বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (ক্যাপ্টেন, উইকেটরক্ষক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস।

ভারত : ইয়াশবি জয়সওয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল (ডব্লিউ কে), প্রিয়ম গার্গ (ক্যাপচার), সিদ্ধেশ বীর, অথর্ব অঙ্কোলেকার, রবি বিশ্বনয়, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, আকাশ সিং।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com