বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের হাতে স্মার্ট ফোন, দুই শিক্ষককে আজীবনের অব্যাহতি

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৯৩ বার পড়া হয়েছে

ভৈরবে এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলা ও কেন্দ্রের ভিতরে নিয়ম অমান্য করে স্মার্ট ফোনে কথা বলা ও গেমস খেলার অপরাধে আফরোজা আক্তার ও নাসরিন আক্তার নামে ২ শিক্ষককে আজীবন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছে ভ্র্যম্যমান আদালত । এছাড়া ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে ।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষার দায়িত্ব পালনকালে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফরোজা আক্তার ও নাসরিন আক্তার ২০৫ নং কক্ষে দায়িত্বে অবহেলা করে মোবাইলে গেমস খেলছিল ও নিয়ম অমান্য করে আফরোজা আক্তার স্মার্ট ফোনে কথা বলছিল। এ সময় বিষয়টি ভ্র্যম্যমান আদালতের নজরে আসায় । ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ( ভূমি ) হিমাদ্রি খিসা তাৎক্ষণিক ওই ২ শিক্ষককে এস.এস সি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে আজীবনের জন্য অব্যাহতি প্রদান করে ।

এছাড়া কমলপুর হাজি জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাকে ও পরীক্ষা থেকে বহিস্কার করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ( ভূমি ) হিমাদ্রি খিসা ।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ( ভূমি) হিমাদ্রি খিসা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিয়ম অমান্য করে এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে পরীক্ষা কেন্দ্রে আফরোজা আক্তার স্মার্ট মোবাইলে কথা বলছিল এবং নাসরিন আক্তার স্মার্ট মোবাইলে গেমস খেলছিল । তাই তাদের ২ জনকে এস.এস সি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে আজীবনের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে এবং১ শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাকেও পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com