বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

করোনাভাইরাসে ১ দিনে সর্বোচ্চ ১০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৬ বার পড়া হয়েছে

চীনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০০ জন মারা গেছে। সেই সাথে মোট মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নববর্ষের দীর্ঘায়িত ছুটি শেষে অফিস আদালত বা দোকানপাট খোলা হলেও বেশিরভাগ মানুষ এখনও বাসা-বাড়িতেই সময় কাটাচ্ছে। আবার কর্মস্থল খোলার পর ভাইরাসের সংক্রমণ কেমন হয় তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীনের জনস্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জনে।

এদিকে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। আগের দিন ৩ হাজার ৬২ জন নতুন করে আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা কমে হয়েছে ২ হাজার ৪৭৮। যার মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৬৩৮ জনে। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে অনেকে আবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com