রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে দুই জিনের বাদশা গ্রেপ্তার

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৩৪৬ বার পড়া হয়েছে

তক্ষক নামের এক বন্য প্রাণিকে ব্যবহার করে ‘জিনের বাদশা’ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল হোসেন (৪০) ও সাইফুল ইসলাম (৩৮) নামের দুই প্রতারককে পুলিশ গ্রেপ্তার করেছে।

গতকাল সোমবার (১0 ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারটায় ওই দুইজনকে পূর্বগ্রাম নুরুদ্দিন খাঁনের বাড়ির সামনে থেকে আটক করে নিকলী থানার পুলিশ। আটককৃতরা হলো কিশোরগঞ্জ বত্রিশ এলাকার আয়ুব আলীর ছেলেসোহেল হোসেন ও কিশোরগঞ্জ আলোর মেলা এলাকার মফিজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ।

পুলিশ জানান, কয়েক বছর ধরে সাইফুল ও সোলেন মিয়া তক্ষক নামের এক বন্য প্রাণিকে ব্যবহার করে ও নিজেদেরকে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন এবং এলাকার সহজ সরল মানুষকে প্রতারণার মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অভিযোগ এনে নুর নাহার বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন।

এ ব্যাপারে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম ছিদ্দিকী জানান, এ ব্যাপারে বন্য প্রাণি সংরক্ষন আইনের (৩৯) ধারায় পুলিশ বাদী হয়ে নিকলী থানায় মামলা হয়েছে। ঐ প্রতারকদ্বয়কে মঙ্গলবার বিকেলে আদালতের পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com