বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

রাস্তার কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সিরাজগঞ্জে পাঁচ সাংবাদিককের উপর হামলা

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৪৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সদর উপজেলায় সড়ক মেরামতে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাঁচ সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার পাইকশা বাজার থেকে খামার পাইকশা আঞ্চলিক সড়ক সংস্কারকাজের সংবাদ সংগ্রহকালে খামার পাইকোশা গ্রামে তাদের উপর চড়াও হয় ঠিকাদারের লোকজন।

আহত সাংবাদিকরা হলেন, এনটিভি ও রেডিও টুডের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্রদাস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোকাদ্দেস আলী।

আহত সাংবাদিকদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক মোকাদ্দেস আলী জানান, রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ ছিল এলাকাবাসীর। এ অভিযোগের ভিত্তিতে বিকেলে সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছে ছবি ও ভিডিও ধারণ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলামের নির্দেশে অতর্কিত হামলা চালায় তাদের লোকজন। তারা লাঠিসোঁটা, বেলচা দিয়ে বেধড়ক মারধর করে পাঁচ সাংবাদিককে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে হামলাকারীরা পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ জানান, সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনায় সাংবাদিক স্বপন চন্দ্র দাস বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com