সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ইভটিজিং এ বাধা দেয়ায় স্কুল দপ্তরীকে মারধর, প্রধান শিক্ষকের বাসা ভাংচুর

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৯২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ইভটিজিং এ বাধা দেয়ায় স্কুল দপ্তরীকে মারধর এবং প্রধান শিক্ষকের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। দপ্তরীকে মারধর ও স্কুল প্রধান শিক্ষকের বাসায় হামলার নেতৃত্ব দেয় মো. সিদরাতুল আল-আমিন রাহাত (১৯)। সে কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে কিশোরগঞ্জ নগুয়া এলাকার হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন সময়ে বহিরাগত মো. সিদরাতুল আল-আমিন ৪/৫জন বন্ধুবান্ধবসহ অসৎ উদ্দেশ্যে জোড়পূর্ক বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে চাইলে গেইটে দায়িত্বরত অফিস সহায়ক মো. হেলাল উদ্দীন তাদের বাধা দিলে তাকে মো. সিদরাতুল আল-আমিন রাহাত কিল, ঘুষি ও দস্তাদস্তির এক র্পায়ে বাঁশ দিয়ে প্রচন্ড আঘাত করে ডান পা ভেঙ্গে ফেলে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ কালীবাড়ী মোড়ে আখড়া বাজার ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে কিশোরগঞ্জ জেলার শিক্ষকদের বিভিন্ন সংগঠন ও স্কুল ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনের স্মারকলিপির বিবরণ হতে আরও জানা যায়, ঘটনার সময় তাৎক্ষণিক মো. হেলাল উদ্দিনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্ করা হলে কতব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

বিবরণে আরও জানা যায়, উক্ত ঘটনার বিচার দাবী করে আহত হেলালের স্ত্রী কিশোরগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি নিলে সন্ত্রাসীরা খবর পেয়ে ক্ষীপ্ত হয়ে গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টায় দিকে অত্র স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান ভূঁঞার বাড়িতে প্রবেশ করে রামদা ও চাপাতি দিয়ে দরজা-জানালা কুপিয়ে সন্ত্রাসী কমর্কান্ড পরিচালিত করে।

মানববন্ধনে চিহ্নিত সন্ত্রাসী মো. সিদরাতুল আল-আমিন রাহাত গংদের বিচার ও গ্রেপ্তারের দাবী জানান। বক্তারা বলেন এ ঘটনার বিচার না হলে অতিশীঘ্রই আরও কঠোর আন্দোলনে রাস্তায় নামা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com