শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

তারকা ক্রিকেটার সৌম্য সরকারের বিয়ে আজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৭২ বার পড়া হয়েছে

জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার আজ বিয়ের পিঁড়িতে বসছেন। খুলনা ক্লাব মিলনায়তনে বুধবার মধ্যরাতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

সৌম্য সরকারের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সাতক্ষীরা জেলা শহরের অদূরে একটি বাগানবাড়িতে আয়োজন করা হয়েছে বউভাত অনুষ্ঠানের। দুই হাজার অতিথি এ অনুষ্ঠানের নিমন্ত্রণ কার্ড পেয়েছেন। বিয়ে উপলক্ষে সৌম্য সরকারের সাতক্ষীরার বাড়িতে এখন সাজ সাজ রব। সৌম্যর হবু স্ত্রীর নাম প্রিয়ন্তি দেবনাথ পূজা। তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে এ বছর ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছেন। তার গ্রামের বাড়ি খুলনা শহরের টুটপাড়ায়। বর্তমানে বাবার সঙ্গে বসবাস করেন ঢাকায়।

গত ২১ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকার নিজ বাড়িতে সৌম্য সরকারের আশীর্বাদ হয়েছে। আজ (সোমবার) খুলনার টুটপাড়া এলাকার হাজীবাগ রোডে প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে কনে পক্ষের আশীর্বাদ। সাতক্ষীরা থেকে উঠে এসেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার, একজন মোস্তাফিজুর রহমান ও অপরজন সৌম্য সরকার। একজন বলে ও অপরজন ব্যাটিংয়ে ঝড় তুলে দেশকে জিতিয়েছেন একাধিকবার।

সৌম্য সরকারের বেড়ে উঠা সাতক্ষীরা শহরে। বাবা কিশোরী মোহন সরকার ছিলেন শিক্ষক। এরপর পদোন্নতি পেয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা হয়ে অবসরে গেছেন তিনি।

সৌম্য সরকার ও প্রিয়ন্তি দেবনাথ পূজার মধ্যে অনেক আগে থেকে জানাশোনা। শেষ পরিণতি হিসেবে পারিবারিক আয়োজনে বিয়ে করছেন এই তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com