সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাইদুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপর দিকে এই ঘটনায় গুরুতর দগ্ধ তায়েব আলী (১৫) উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত সাইদুল ইসলামের মামাতো ভাই আব্দুল্লাহ শেখ এতথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়া গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে বাড়ির মালিক সানোয়ার হোসেন (৫০), ছানোয়ারের ছেলে সাইদুল ইসলাম (৩০), ছানোয়ারের স্ত্রী লিলি খাতুন (৪০), নূর আলমের মেয়ে নাজিরা খাতুন (১৮), সাইদুলের মেয়ে সুমাইয়া খাতুন (দেড় বছর), ছানোয়ারের ছেলে তায়েব আলী (১৫) ও মুকুল শেখের ছেলে মেহেদী হাসান (১০) দগ্ধ হন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করে দেয়।