কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর বাজার মসজিদ সংলগ্ন পাকা সড়কের পাশে সরকারী জায়গা দখল পূর্বক বহুতল ভবন নির্মান করছে স্থানীয় এক প্রভাবশালী।
সরেজমিনে গিয়ে জানা যায়- সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর বাজার মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশে ধর্মপুর গ্রামের আজগর আলীর ছেলে শাহআলম কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের ১ নং খাস খািতয়ানের প্রায় ১০ শতক জায়গা সরকারী কোন বন্দোবস্ত বা বৈধ অনুমতিপত্র ছাড়া বহুতল ভবন নির্মান করে যাচ্ছেন। এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মো: কেয়ামউদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন- বিষয়টি খুবই মর্মান্তিক, প্রভাবশালী যেই হোক না কেন? প্রমাণাদির সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হইবে।
এদিকে স্থানীয় জনসাধারনের দাবি-শীঘ্রই অবৈধ ভাবে দখল করা নির্মিত স্থাপনা উচ্ছেদ করে প্রভাবশালী শাহআলমের কালো মুখোশ উম্মোচন হবে বলে প্রত্যাশা করছে। অবৈধ ভাবে স্থাপনার নির্মাণের বিষয়ে শাহআলমের মোবাইলে কল করলে তিনি কল রিসিভি করেননি।