বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

বিশ্বের সব দেশের সেনাবাহিনীর পোশাক প্রায় একই রঙের হওয়ার কারণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

নিশ্চয় এই প্রশ্ন আপনার মনেও এসেছে? হ্যাঁ, বিশ্বের সব দেশেই সেনাবাহিনীদের পোশাকের রঙ প্রায় একই হয়। তারপরও প্রত্যেক দেশের সেনাবাহিনীর পোশাকে কিছু ভিন্নতা রয়েছে। তবে পোশাকের ধরণে অনেকটা সামঞ্জস্য আছে। কিছু দেশের পোশাকে জলপাই রঙের মিল থাকলেও ধরণ ও রঙের গাঢ়ত্ব ভিন্ন হয়।

একই দেশের ভিন্ন ভিন্ন বিভাগের পোশাক আলাদা হয়। বিভিন্ন রঙের পোশাক ব্যাবহৃত হয়। যেমন- কালো, ধূসর, নীল ইত্যাদি। তবে জলপাই রঙ শত্রুর চোখে ভ্রম তৈরি করতে পারে। তাই জলপাই রঙের পোশাক বেশি ব্যবহৃত হয়।

বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলোতে মূলত দুই ধরণের পোশাক দেখা যায়। সেরামোনিয়াল ও কমব্যাট। সেরামোনিয়াল পোশাক এক বাহিনী থেকে অন্য বাহিনীতে ভিন্ন ভিন্ন দেখা যায়। এগুলো বাহিনীর ঐতিহ্য, সংষ্কৃতি ধারণ করে। অন্যদিকে কমব্যাট পোশাক বিশেষভাবে তৈরি করা হয়। যুদ্ধকালীন সময়ের কথা মাথায় রেখেই মূলত এই পোশাক তৈরি হয়।

কমব্যাট পোশাক সবদেশেই প্রায় একই রকমের হয়। কারণ যুদ্ধক্ষেত্রের বৈশিষ্টের ওপর ভিত্তি করে এধরণের পোশাক তৈরি করা হয়। বাংলাদেশ ট্রপিকাল এলাকায় অবস্থিত, এখানে সবুজ বেশি। তাই আমাদের সেনাবাহিনীর পোশাকে সবুজ জলপাই রঙের ক্যামোফ্লাজ ব্যবহার করা হয়।

আবার আর্কটিক বা উঁচু পর্বতের যুদ্ধক্ষেত্রে বরফের প্রাধান্য বেশি থাকায় ওখানকার সেনাবাহিনীগুলো সাদা রঙের কমব্যাট পোশাক পরে থাকে। ক্যামোফ্লাজ নকশা শত্রুর চোখকে ফাঁকি দিতেও ব্যবহৃত হয়।

একইভাবে মরুভূমি, সাগর এবং আকাশের যুদ্ধেও অনুরূপ পোশাক ব্যবহৃত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com