রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৭৩০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে দেশীয় তৈরি অস্ত্র চাপাতিসহ মোঃ মাহবুব রহমান (২০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার গাবতলী জয় বাংলা বাজারের নয়ন মিয়ার পুরাতন মোটর সাইকেল ক্রয়-বিক্রয় দোকানের সামনে পাকা রাস্তায় পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন লোক পালানোর চেষ্টাকালে ফোর্সদের সহায়তায় তাকে আটক করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ। আটক হওয়া সন্ত্রাসী মোঃ মাহবুব রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার ধলিয়ারচর দক্ষিণ পাড়ার আব্দুর রউফের ছেলে।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাসি করে তার পিছন দিকে পরিহিত প্যান্ট ও কোমড়ের মাঝখানে এবং তার পরিহিত গ্যাঞ্জি দ্বারা ইন ছাড়া লুকায়িত অবস্থায় একটি দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ মাহবুব রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দেশীয় তৈরী অস্ত্র চাপাতি সঙ্গে রাখা এবং এই অস্ত্র দ্বারা ধর্তব্য অপরাধ সংঘটনের প্রস্তুতির জন্য সমবেত হওয়ার কথা স্বীকার করে।

এ ব্যাপারে চাপাতিসহ আটক হওয়া মোঃ মাহবুব রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com