রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিহত সহকর্মীদের শ্রদ্ধায় স্মরণ করলো কিশোরগঞ্জ জেলা পুলিশ

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৫৩২ বার পড়া হয়েছে

আজ ১লা মার্চ, ‘পুলিশ মেমোরিয়াল ডে’। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত  হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে’। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার (১ মার্চ) সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসসে একটি র‌্যালি বের করা হয়। এসময় র‌্যালীতে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কামরুল আহসার শাহজাহান, সাধারণ সম্পাদক এড. এম আফজল হোসেন, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বিএমএ সভাপতি ডা: মো. আব্দুল ওয়াহাব বাদল’সহ জেলা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

পরে পুলিশ লাইন স্মৃতিসৌধে ফুল দিয়ে পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানায় জেলা পুলিশ, র‌্যাব, সিআইডি, এপিবিএনসহ পুলিশের বিভিন্ন ইউনিট। এ সময় তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ জেলা পুলিশ লাইনের ড্রিলসেডে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় নিহত পুলিশ সদস্যদের স্বজনেরা তাদের কষ্টের কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। দায়িত্ব পালনের সময় নিহত ও মৃত্যুবরণকারী ৩০ জন পুলিশ সদস্যের আত্মীয়দের হাতে সস্মানতা ও উপহার তুলে দেয়া হয়। এ উপলক্ষে প্রীতি ভোজের আয়োজন করে জেলা পুলিশ।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১লা মার্চ পালন করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com