বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ব্রাজিলে প্রবল বৃষ্টি, ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪৮৯ বার পড়া হয়েছে

প্রবল বৃষ্টিতে ব্রাজিলের সাও পাউলো এবং রিও ডে জেনিরো রাজ্যে কমপক্ষে ২১ জন মারা গেছেন। বৃষ্টির কারণে রাজ্য দুটিতে আকস্মিন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, সাও পাউলোতে এখনো ৩২ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ভোরে সাও পাউলোতে বন্যা এবং ভূমিধ্বসে ১৬ জন মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া রাজ্যটিতে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে একটি টুইট বার্তায় সাও পাউলো’র গভর্নর জোয়াও দোরিয়া বলেন, যারা এই ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি,।

এদিকে রিওডি জেনিরোতেও আরও পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, এই রাজ্যেও বৃষ্টিপাতের কারণে ঘর-বাড়ি এবং রাস্তাঘাটের ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com