কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা সোমবার (৯মার্চ) বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুছ ভূঞা, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের,ছাতিরচর ইউনিয়ন পরিয়দের চেয়াম্যান মোঃ জামাল উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আবু বাক্কার ছিদ্দিক, নিকলী থানার অফিসার ইনচার্জ শামছুল আলম ছিদ্দিকী ,নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুল রশিদ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সভায় মাদক, জুয়া, নারী নির্যাতন, ধর্ষণ, অবধৈ, ইভটিজিং অস্ত্র উদ্ধার, মানব পাচার রোধ, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও হাওড়ে ডাকাতি বন্ধের বিষয়ে আলোচনা হয়।