বৈরি পরিবেশের কারনে খানিকটা দেড়ি করেই সিরাজগঞ্জে শুক্রবার বিকালে ৩৯তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতেই প্রদ্বীপ প্রজ্বলন ও আর্শীবানীর দিয়ে সম্মেলনের শুভ সূচনা করনে অনুষ্ঠানের প্রধান অতিথি শব্দ সৈনিক কামাল লোহানী।
সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে এ আয়োজনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে রবীন্দ্র প্রেমিকরা। আর তাদেরকে বরণ করে নিচ্ছেন স্থানীয় রবীন্দ্র ভক্তরা। আয়োজকরা বলেন, কবি গুরুর বাসস্থানের এ জেলায় এমন আয়োজন করতে পারায় অনেক আনন্দিত তারা।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিয়ার রহমানের সভাপতিত্বে শুক্রবার বিকালে বৃষ্টির কারনে কিছুটা সময় পর শুরু হয় ৩৯তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানী । এসময় জাতীয় রবী›ন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বুলবুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এবারে সিরাজগঞ্জে এমন আয়োজনের কারনে বিকাল থেকেই ঢল মানে রবীন্দ্র প্রেমিকদের। দুর দুরন্ত থেকে অনেকে ভক্ত আসেন অনুষ্ঠানকে ঘিরে। আর দেশের বিভিন্ন প্রান্তের রবীন্দ্র প্রেমীদের গান ফুল রাখী আর দেশীয় মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছেন স্থানীয় রবীন্দ্র ভক্তরা। সিরাজগঞ্জে এমন বড় আয়োজনে মুগ্ধ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। আতিথেয়তা আর আয়োজন দেখে খুশী সব বয়সী শিল্পী।
আয়োজকরা জানালেন, সিরাজগঞ্জ মানেই রবি ঠাকুরের নিজের জায়গা। যেখানে রবি ঠাকুর রচনা করেছেন অনেক কালজয়ী গান গল্প ছড়া। সেখানে রবীন্দ্র ভক্তদের আগমন মানেই প্রানের মেলা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রবীন্দ্রনাথ বলছেন, মানুষ প্রকৃতি ও সমাজের কথা। রবী ঠাকুরকে এগিয়ে নিয়ে যেতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের যেভাবে কাজ করে তার জন্য তাদের কে ধন্যবাদ জানান তিনি।