সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত হচ্ছে টঙ্গী ইজতেমা ময়দান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৬১৮ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আল্লাহ না করুক, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেলে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে টঙ্গীর ইজতেমা ময়দানকে প্রস্তুত রাখা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়েকে ইজতেমা ময়দানকে প্রস্তুত করার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর চারটি হাসপাতালসহ জেলা-উপজেলা পর্যায়ে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) করোনা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ১৮টি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের মানুষকে নিরাপদে রাখতে চাই। এ কারণে গত দুমাস যাবত পরিশ্রম করছি। দেশের জনগণকে করোনা সংক্রমণ থেকে নিরাপদে রাখার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে কী করণীয়, সে ব্যাপারে পরামর্শ ও তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্যানিটাইজার সরবরাহের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে, স্কুল ছুটির পর যেন বেঞ্চগুলো মুছে ফেলা হয়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন।

এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইতালি ও জার্মানপ্রবাসী দুই বাংলাদেশি নাগরিকও বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রবিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর’র সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেবরিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ২৯ ও অপরজনের ৪০ বছরের কিছু বেশি। সম্প্রতি বিদেশফেরত এ দুজনের জ্বর ও সর্দি ছিল। নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত ৪০ বছর বয়সী ওই ব্যক্তি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২০ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দুজনের করোনাভাইরাস ধরা পড়ে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে ১০ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চারজন রয়েছেন বলেও জানান তিনি।

এ পর্যন্ত আইইডিসিআরে ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট পাঁচজনের নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এই পাঁচজনের মধ্যে তিনজন করোনামুক্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com