রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবনকারীকে সাজা প্রদান

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৫২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের নগুয়া মুন্নাপাড়া এলাকা থেকে মাদক সেবনের দায়ে ২ মাদক সেবনকারীকে ২ বছর ও ৬ মাস মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নগুয়া মুন্নাপাড়া এলাকায় কতিপয় মাদক সেবনকারী মাদক সেবন করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশাদ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল সাড়ে তিন ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নগুয়া মুন্নাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী দ্বীন মোহাম্মদ (২৪), পিতা- মোঃ আলতাফ, সাং- পূর্ব কাতিয়ার চর ও আশিকুজ্জামান ফয়সাল (২৪), পিতা- মতি মিয়া, সাং-নগুয়া, উভয় থানা ও জেলা- কিশোরগঞ্জ’দ্বয়কে মাদক সেবন করার সময় গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে ৩ (তিন) পিস ইয়াবা উদ্ধার করেন।

উক্ত আসামীদেরকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ১নং আসামীকে দুই বছর বিনাশ্রম কারাদন্ড ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২নং আসামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com