বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে ১ জনকে হোম কোয়ারেন্টিনে ও ১ জনকে সর্তকভাবে চলাচলের নির্দেশ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে বাহরাইন ফেরৎ ১ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অপরদিকে কেছুলুটি গ্রামে দক্ষিণ কুরিয়া ফেরৎ এক প্রবাসীর তথ্য সংগ্রহ করে তাকে সতর্কতার সাতে চলাচলের নির্দেশনা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১৬ মার্চ) বেলা ২টায় লোকমুখে খবর শুনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমিত্র সিনহা ও স্বাস্থ্যকর্মী রাধাগোবিন্দ পালের নেতৃত্বে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যদের সহায়তা নিয়ে একটি দল স্থানীয় সবুজবাগ এলাকার বাহরাইন ফেরৎ প্রবাসী সজল দেবের বাড়ি যান। সজল দেব ৩দিন আগে বাহরাইন থেকে দেশে ফিরেছেন। মাত্র তিনদিন আগে বাহরাইন থেকে দেশে ফিরায় সন্দেহজনকভাবে তাকে নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আলাদা কক্ষে বিশেষ ব্যবস্থার থাকার নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে কেছুলুটি গ্রামে দক্ষিণ কুরিয়া ফেরৎ আরও এক প্রবাসী সুমন মিয়া ১৫ দিন আগে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরায় তার প্রয়েজিনীয় তথ্য সংগ্রহ করে তাকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলে প্রয়েজিনীয় তথ্য সংগ্রহ করে সন্দেজনক বিধায় নিজ বাসায় হোম কেয়ারেন্টিনে আলাদা কক্ষে তাদের থাকার নির্দেশনা দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমিত্র সিনহা জানান, শমশেরনগর বাজারের সবুজভাগ আবাসিক এলাকার বাহরাইন ফেরৎ সজল দেব মাত্র ৩ দিন আগে দেশে ফিরেছেন। তাকে সন্দেজনক মনে হওয়ায় নিজ বাসায় আলাদা কক্ষে বিশেষ ব্যবস্থায় থাকতে বলা হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদেরর এ প্রবাসীর সাথে মেলামেশায় সতর্কূতা রয়েছে। আর কেছুলুটি গ্রামে দক্ষিণ কোরিয়া ফেরৎ সুমন মিয়ার সমূহ তথ্য সংগ্রহ করে তাকে সতর্কতার সাথে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা এসব বিষয়ে নজর রাখবেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, একটি মেডিক্যাল টিম করোনার বিষয়ে সতর্কতার সাথে কাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com