রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় কিশোরগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৫৭৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের বড়বাজার এবং কাচারীবাজার এলাকায় অধিক মূল্যে নিত্যপন্য বিক্রয়ের দায়ে পাঁচ অসাধু ব্যবসায়ীকে ৭২ হাজার টাকা জরিমানা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিশোরগঞ্জ সদরের বড়বাজার এবং কাচারীবাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অধিক মূল্যে নিত্যপন্য বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত বাজার এলাকায় র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলাম কিশোরগঞ্জ’দ্বয়ের সহায়তায় একটি আভিযানিক দল গতকাল সন্ধ্যায় প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে।

কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বড়বাজার এবং কাচারীবাজার এলাকায় মেসার্স শরিফ স্টোর,কাইয়ূম স্টোর, মারিয়া স্টোর, লানান্তা ডিপার্টমেন্টাল স্টোর এবং মেসার্স আলী হোসেন স্টোর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অধিক মূল্যে নিত্যপন্য বিক্রয় করার অপরাধে মেসার্স শরিফ স্টোর এর মালিক মোঃ আলামিন (২০), পিতা-মোবারক হোসেন, সাং-কাচারীবাজার, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে ৩০ হাজার টাকা এবং কাইয়ূম স্টোরের মালিক আঃ কাইয়ূম (৩৫), পিতা-চাঁন মিয়া, সাং-কাচারীবাজার, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে ৩০ হাজার টাকা, মারিয়া স্টোর এর মালিক আমিনুল ইসলাম (২৫), পিতা-ওয়াহেদ হোসেন, সাং-কাচারীবাজার, থানা ও জেলা-কিশোরগঞ্জ কে ৫ হাজার টাকা, লানান্তা ডিপার্টমেন্টাল স্টোর এর মালিক রফিকুল ইসলাম মোহন (২৮), পিতা-আঃ রশিদ,সাং-খরমপট্রি, থানা ও জেলা-কিশোরগঞ্জ কে পাঁচ হাজার টাকা, এবং মেসার্স আলী হোসেন স্টোর এর মালিক মোঃ জাহাঙ্গীর (৩৯), পিতা-আলী হোসেন, সাং-বড়বাজার, থানা ও জেলা-কিশোরগঞ্জ কে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।

কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ জানায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com