বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে বিয়ে পন্ড কমিউনিটি সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সামাজিক, ত্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার পরও মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী হাকিমের অভিযান। অভিযানে বিয়ের আয়োজন পন্ড করে কমিউনিটি সেন্টার সিলগালা করে সেন্টারের মালিকের নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বেলা ১টায় রহিমপুর ইউনিয়নের জিসা কমিউনিটি সেন্টারে এ অভিযান চলে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের এক কনের বিয়ে ছিল পার্শ্ববর্তী মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের এক বরের সাথে। বিয়ের অনুষ্টান সম্পন্ন করতে স্থান নির্ধারণ করা হয়েছিল রহিমপুর ইউনিয়নেরন লিসা কমিউনিটি সেন্টারে। ঘটনার খবর পেয়ে শুক্রবার বেলা ১টায় পুলিশি সহায়তায় লিসা কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করেন। এসময় বর পক্ষ কমিউনিটি সেন্টারে উপস্থিত না থাকলেও কনে পক্ষের অধিকাংশ আমন্ত্রিত ও স্বজরা জুম্মার নামাজে ছিলেন। এ অবস্থায় বিয়ের আয়োজন বাতিল করে দেওয়া হয়। সাথে সাথে কমিউনিটি সেন্টারের মালিক শামছুননাহার চৌধুরীকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সাময়িকভাবে কমিউনিটি সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আশেকুল হক বিয়ের অনুষ্ঠান বাতিল করে দিয়ে কমিউনিটি সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা ও সেন্টার সিলগালা করার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধজ্ঞা অমান্য করায় এই জরিমানা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com