সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, করোনা আতঙ্কে রোগীশূন্য ৫০ শয্যা হাসপাতাল

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৭৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় করোনাভাইরাস আতঙ্কে বাজার ঘাটের মতো ফাঁকা হয়ে পড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও। মঙ্গলবার সেখানে ভর্তি ছিল মাত্র মাইসা আক্তার (৭মাস) নামের ১ শিশু রোগী। সে উপজেলা আলীনগর ইউপির চিৎলীয়া গ্রামের লালাই মিয়ার মেয়ে। বিকালে সাড়ে ৫ টায় মাইসা আক্তার নামের অসুস্থ্য শিশু রোগীকে নিয়ে শিশুটির মা মৌলভীবাজার সদর হাসপাতালে চলে যান।

নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটির মা বলেন, করোনা ভাইরাসের ভয়ে আত্মীয়স্বজন কেউই তাকে দেখতে হাসপাতালে আসেননি। রোগী শূণ্য হাসপাতালে শিশুটিকে নিয়ে অবস্থান করতে ভয় পাচ্ছেন। তাই শিশুটি সুস্থ্য হওয়ার আগেই বুকে আগলে হাসপাতাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় ওই ওয়ার্ডে পৌছে তাদের ছবি তুলতে চাইলে কান্নায় ভেঙ্গে পড়েন শিশুটির মা। মায়ের কান্নায় ৭ মাসের অবুঝ শিশুটিও কান্না শুরু করলে ছবি তুলার খেয় হারিয়ে ফেলি।

হাসপাতাল সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ ধরেই হাসপাতালে কমছিল রোগীর সংখ্যা। করোনাভাইরাসে মৃত্যুর খবর শোনার পর জনমনে আতঙ্ক বেড়ে গেছে। সেক্ষেত্রে জরুরি হলেও অনেকে হাসপাতালে অবস্থান করতে চাচ্ছেন না। কমলগঞ্জ হাসপাতালে গত রবিবার ২০ জন রোগী ছিলেন, সোমবার মাত্র ৬জন রোগী ভর্তি হন। দিনে আউটডোরে কিছু রোগী চিকিৎসকের পরামর্শ নিলেও অনেকে ভয়ে ভর্তি হতে চাননি।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘জনগনকে আতঙ্কিত না হবার জন্য আমরা পরামর্শ দিলেও গ্রামের মানুষজন অনেকটা ভয়ে রয়েছেন। তাই তারা হাসপাাতলে আসতে অনিচ্ছুক। বর্তমানে রোগীশূন্য রয়েছে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com