কিশোরগঞ্জের হোসেনপুরে বাজার মনিটরিং এর অংশ হিসেবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে আজ মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার হাজীপুর বাজারে মনিহারী দোকান ব্যবসায়ী মো:ফরিদ আহম্মদকে ১০ হাজার টাকা ও ঔষধ ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা এবং পৌর এলাকার নতুন বাজারে মনিহারী ব্যবসায়ী শাহ্ জাহান আলম কাজলকে ১০ হাজার টাকা ও চাউল ব্যবসায়ী মোঃ সেলিম মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়িদুজ্জামান ।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে চার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন (২০০৯) এবং দি ড্রাগ এ্যাক্ট ১৯৪০ অনুযায়ী ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। ব্যবসায়ীদের অধিক মুনাফা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র যাতে বিক্রি না করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়িদুজ্জামান জানান, এ বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালনা করা হবে বলেও তিনি জানিয়েছেন।