বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ভোটের ভাবনায় সরকারি নির্দেশনা লঙ্গন, জমায়েত করে সাবান, মাস্ক ও তোয়ালে বিতরণ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৬৮ বার পড়া হয়েছে

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রাপ্তির ভাবনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা লঙ্গন করে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে নারী চা শ্রমিকদের জমায়েত করে ইউপি চেয়ারম্যান ও সম্ভাব্য এক সদস্য প্রাথী সহ¯্রাধিক সাবান, মাস্ক ও তোয়ালে বিতরণ করেছেন। বুধবার সকালে শমশেরনগর চা বাগানের একটি প্লান্টেশন এলাকায় ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ ও সম্ভাব্য সদস্য প্রার্থী দিপালী রেলী এসব সামগ্রী বিতরণ করেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে শমশেরনগর চা বাগানের ৩ নম্বর সেকশনের কর্মরত নারীদের জমায়েত করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সদস্য প্রার্থী দিপালী রেলী নিজ অর্থায়নে ৪০০ মাস্ক, তোয়ালে ও লাইফবয় সাবান বিতরণ করেন। একই সাথে শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদও নিজ অর্থায়নে তার সহকর্মীদের নিয়ে জমায়েত করে ৮০০ নারী চা শ্রমিকদের লাইফবয় সাবান বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান জমায়াতে উপস্থিত নারী চা শ্রমিকদের উদ্দেশ্য্যে স্বাস্থ্য সচেতনতার্মূলক বক্তব্য দেন। এসময় শমশেরনগর পুলিশ ফাঁড়ির একজন উপ-পরিদর্শক উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

আগামী ইউনিয়ন পরিষদে নারী সদস্য প্রার্থী দিপালী রেলী সাবান, মাস্ক ও তোয়ালে বিতরণের সত্যতা নিশ্চিত করে বলেন, চা বাগানের নারী শ্রমিকরা স্বাস্থ্য অসেচতন। ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা কাজ করলেও নিজের স্বাস্থ্য সু-রক্ষা সম্পর্কে কিছুই জানে না। চলমান ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রাথমকিভাবে তাদের মাস্ক পরিধান করতে হবে, সাবান দিয়ে হাত মুখ ধৌত করতে হবে। ও পরিষ্কার তোয়ালে দ্বারা হাম মুখ মুছতে হবে। তাই তিনি ৪ শথাধিক নারী শ্রমিকের মাঝে সাবান, মাস্ক ও তোয়ালে বিতরণ করেছেন। এই সময়ে লোক সমাগম করে এসব বিতরণ সরকারি নির্দেশনার লঙ্গন স্বীকার করে দিপালী রেলী বলেন, তাদের বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও একজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারাওতো এসব বিতরণ করেছেন।
সরকারি নির্দেশনা লঙ্গন করে নারী চা শ্রমিকদের জমায়েত করে সাবান বিতরণের সত্যতা স্বীকার করে গণ-মাধ্যমকর্মীদের ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ বলেন, আসলে এসময়ে নারী চা শ্রমিকরা প্লান্টেশন এলাকায় কাজে ছিলেন। এ সুযোগে সেখানে গিয়ে তাদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য দিয়েই সাবান বিতরণ করেছেন। তবে নারী চা শ্রমিকদের সংখ্যা তিনি জানাননি। তিনি আরও বলেন, তাদের সাথে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, আসলে নারী চা শ্রমিকদের সচেতন করতেই সাবান, মাস্ক ও তোয়ালে বিতরণ করা হয়েছে। এই বিতরণের কথা শুনে নারী চা শ্রমিকদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচেতনতায় কিছু কথা বলা যাবে ভেবেই একজন উপ-পরিদর্শক সেখানে গিয়েছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এভাবে নারী শ্রমিকদের জমায়েত করে মাস্ক, সাবান ও তোয়ালে বিতরণ সরকারি নির্দেশনার লঙ্গন। এভাবে তিনজনের অধিক সমাগম করে সাবান, মাস্ত ও তোয়ালে বিতরণ করা উচিত নয়। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করতে পারতেন। বিষয়টি তিনি খতিয় দেখবেন বলেও জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com