সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

করোনাভাইরাস: সারাদেশে একযোগে আযানের ধ্বনি

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ১০৬৪ বার পড়া হয়েছে

সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। এই ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১০ টা থেকে সারাদেশে একযোগে আযানের ধ্বনি ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত করে তুলেছে।

শুধুমাত্র বিভিন্ন মসজিদের থেকে নয় প্রতিটি মানুষের ঘর থেকে ভেসে এসেছে ‘আল্লাহু আকবর’ ধ্বনি। অনেকের জানা ছিল না বলে অসময়ে আযানের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েছিল। কেননা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভূমিকম্প হলেও আযান দিয়ে থাকেন।

পবিত্র হাদীস শরীফে আছে, কোন গ্রামে যখন আযান দেওয়া হয় তখন মহান আল্লাহতালা সেই দিন ওই গ্রামকে তার আজাব থেকে নিরাপদে রাখেন।আযান প্রকৃতপক্ষে ইসলামের মৌলিক ইবাদত নামাজের দিকে মানুষকে আহবান করে। আযানের মাধ্যমে আল্লাহর রহমত বর্ষিত হয়, বিপদ ও আজাব দূরীভূত হয়। ইসলামী শরীয়া অনুযায়ী মহামারীর সময় আযান দেওয়া মুস্তাহাব।

কারণ, মহামারীর কারণে জনমনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে যার ফলে জনগণ উদ্বিগ্ন থাকে, ভীতি ও ত্রাসের সৃষ্টি হয় এমন পরিস্থিতিতে আযান আত্মার প্রশান্তি ও ভয় দূর করে।

আজ চট্টগ্রামের প্রতিটি মসজিদ এবং মুসলমানদের বাড়ি থেকে আযানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল নগরবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com