বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

করোনা আমাদের জন্য বড় শিক্ষা : কপিল দেব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, করোনাভাইরাস আমাদের জন্য বড় একটি শিক্ষা। আমাদের এখন থেকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। বার বার হাত ধোয়া এবং যেখানে সেখানে থুতু ফেলা ও মলত্যাগ করা বন্ধ করতে হবে।আশা করি এই প্রজন্ম আর ভুলগুলো করবে না।

কিংবদন্তি এ ক্রিকেটার আরও বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে আমাদের একে অন্যের খেয়াল রাখতে হবে। অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। বাড়িতে থেকে সরকার ও ডাক্তারদের উদ্যোগকে সাহায্য করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ দিনের জন্য পুরো ভারত লগডাউনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময়ে বাইরে না বের হয়ে বাড়ির আশপাশ পরিস্কার করছেন জানিয়ে কপিল দেব বলেছেন, আমি ঘর সাফ করছি, বাগান পরিষ্কার রাখছি। আর পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটাচ্ছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com