শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

করোনা ভাইরাস মোকাবিলায় কিশোরগঞ্জে একদল তরুণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ১২১০ বার পড়া হয়েছে
সারা বিশ্ব থমকে গেছে প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসে, শহরের পর শহর হয়ে যাচ্ছে লকডাউন, মানব জীবনে নেমে এসেছে এক অদ্ভুত স্থবিরতা।প্রাণচঞ্চল নগরী রূপ নিয়েছে জানমানব শূন্য ভূতুরে নগরীতে।
কিন্তু এরপর ও থেমে নেই আলোরমেলার কিছু স্বপ্নবাজ তরুণ। জনমানবশূন্য নগরের নিস্তব্ধতায়, তাদের পায়ের শব্দে মিলছে সচেতনতার আভাস।
দেশের এই ক্রান্তিলগ্নে তারা সম্পূর্ণ নিজ উদ্যোগে  সচেতনতামূলক লিফলেট বিতরণ, হ্যান্ড  স্যানিটাইজার বিতরণ,মাস্ক বিতরণ সহ শহরের গুরুত্বপূর্ণ ৯ টি পয়েন্টে, ২০ টি ড্রামের মাধ্যমে হাত ধোয়ার ব্যবস্থা করেছে।
দেশের এমন জরুরী সময়ে তাদের এই কাজ প্রশংসিত হচ্ছে কিশোরগঞ্জের সচেতন মহলে।তারা আলোরমেলার এ তরুণদের কাজকে সাধুবাদ জানাচ্ছেন।
এ বিষয়ে আলোরমেলা বয়েজ ক্লাবের স্থায়ী সদস্য লিংকন জানান, “এলাকার ও সমাজের জন্য আমরা সব সময় এগিয়ে এসেছি । আমরা চাই দেশের এই সময় আমরা সমাজের হয়ে দেশের জন্য লড়বো “। তিনি আরো জানান, যে সকল সদস্য দেশের বাহিরে আছেন তারা প্রতিদিন তাদের কর্মকান্ডের খবর নিচ্ছেন এবং তাদের অবস্থান নিশ্চিত করছেন।
এলাকার বাসিন্দারা  তরুণদের এই কর্মকান্ডে তাদের  নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সাহায্যের প্রতিশ্রুতি দেন। এলাকার প্রবীণ বাসিন্দা এডঃ আবদুর রহমান জানান, “ছেলেরা ছোটবেলায় তাদের ফাইনাল ম্যাচের ক্রেষ্ট কেনার জন্য আমাদের কাছে আসতো, আমরা যেন গিয়ে তাদের খেলা দেখি আর উপহার দেই। এখন সময় পালটে গেছে তারা এখন আমাদের জন্য, সমাজের জন্য কাজ করছে।”
সর্বশেষ নোমান স্মৃতি সংসদ ও আলোরমেলা বয়েজের অন্যতম প্রতিষ্ঠাতা আনিসুর রহমান রুবেল বলেন, “আমরা সকল ভালো কাজের সাথে ছিলাম আছি । এই কাজের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com