করোনাভাইরাসের আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত, বিপনিবিতান ও গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের রোজগারে টান পড়ায় বেড়েছে ভোগান্তি। অন্যদিকে করোনাভাইরার প্রতিরোধে সুরক্ষা সামগ্রীর সংকট আছে বাজারে। এমন পরিস্থিতিতে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এসেছে।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৮মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার সাতটি ইউনিয়নের ৭০০ নিম্ন আয়ের পরিবারের মধ্যে ৯৯টি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি ডাল, ১টি সাবান ১টি মাক্স সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান , ইউ ডি পির দুর্গা রাণী সাহা, দামপাড়া ইউ পির চেয়ারম্যান মোঃ আবু তাহের প্রমুখ। অন্যদিকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে কারার ইখতিয়ারুল আহম্মেদ ব্যাবসায়ীদের মঝে হ্যান্ড গ্লাবস বিতরণ করেন।