মহামারী রূপ ধারণ করা করোনা ভাইরাসের আতংকে যান চলাচল সহ কাজ কর্ম বন্ধ করে দেয়ায় পরিবারের সদস্যদের নিয়ে চলতে সমস্যা হচ্ছে নিম্নআয়ের মানুষদের। খাবার যোগান দিতেও হিমশিম খাচ্ছেন নিম্নআয়ের মানুষজন।
আজ (২৮ শে মার্চ) শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ এলাকার প্রায় ৩২টি দরীদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শহীদ নাহিদা মানব কল্যান প্রবাসী সংঘ নামক একটি সামাজিক সেচ্ছাসেবা মূলক একটি সংগঠন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে আলু ২কেজি, পেয়াজ ১কেজি, লবণ ১কেজি, ডাল ১.৫ কেজি, তৈল ১লিটার, রসুন ৫০০গ্রাম।
সংঘটির অর্থ সম্পাদক জানান দেশের এই পরিস্থিতিতে আমাদের পাশাপাশি সব গোলি সংগঠনেরই উচিৎ দরীদ্রমানুষদের কে খাদ্য সামগ্রী বিহরণ করা শুধু সংগঠণই নয় সমাজের বৃত্তবানদেরও উচিৎ তাদের আশেপাশের নিম্নআয়ের মানুষের পাশ দাড়ানো, তিনি আরো বলেন ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।