রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ধোনি!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৫০৬ বার পড়া হয়েছে

চলতি বছর আইপিএলে ভালো করলে তবেই মহেন্দ্র সিং ধোনিকে জাতীয় দলে ডাকা হবে বলে এমনটাই বার বার ইঙ্গিত দেওয়া হচ্ছিল ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

এদিকে করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে এবারের আইপিএল । বাতিলও হতে পারে এবারের আসর। ফলে স্বাভাবিকভাবেই ফের প্রশ্ন উঠতে থাকে, ধোনি জাতীয় দলে ফিরতে পারবেন তো? এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস কিডা দাবি করে বসল, অবসরের ব্যাপারে নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ধোনি।

ভারতীয় দলে আর খেলা হচ্ছে না, এটা নাকি ধরেই নিয়েছেন ভারতের সবচেয়ে সফলতম অধিনায়কটি। ভালো একটা সময়ে তার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেবেন দু’টি বিশ্বকাপ জেতা সাবেক অধিনায়ক। বোর্ডকে এখনো কিছু না জানালেও কাছের মানুষদের নাকি বিষয়টি বলে দিয়েছেন তিনি।

ধোনির ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে স্পোর্টস কিডার প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এখনো কথা বলেননি ধোনি। কিন্তু কাছের মানুষদের জানিয়ে দিয়েছে বিষয়টি। যখন সময় হবে তখন ঘোষণা দিয়ে দিবে। তবে জাতীয় দলের চিন্তা বাদ দিলেও আইপিএলে আরও এক-দুই মৌসুম খেলবেন বলে জানিয়েছে সেই ঘনিষ্ঠ সূত্রটি।

এদিকে ভারতীয় বোর্ডের এক কর্তকর্তা কিছুদিন আগে বলেছিলেন, হঠাৎ অবসর নিয়ে নিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন ধোনি। বিভিন্ন স্পন্সরের সঙ্গে চুক্তির কথা চিন্তা করেই হয়তো অবসর নিচ্ছেন না তিনি। এমনকি এখন অবসর নিলে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গেও তার চুক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে।

কদিন আগে ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব বলেছিলেন, নীরবেই অবসরে যেতে হবে ধোনিকে। দেশটির সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার বলেছেন, এতোদিন বাইরে থেকে ভারতীয় দলে ফেরা যে কারো জন্যই কঠিন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com