নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সরকারের পক্ষ থেকে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন কমলগঞ্জ পৌরসভার দিনমজুর ও হতদরিদ্রর মানুষরা।
মৌলভীবাজারের কমলগঞ্জের এসব দিনমজুর ও হতদরিদ্র ৪০পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।
সোমবার সকাল ১০টায় পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ এর ব্যাক্তিগত পক্ষ থেকে নিজকার্যালয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌর মেয়র নিজ হাতে এসব খাদ্য সামগ্রী দিনমজুর ও হতদরিদ্র পরিবারের হাতে তুলে দেন।