সারা দেশে করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চলছে ১০ দিনের সরকারি ছুটি। নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। এতে অগণিত মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের প্রশাসন ও বিভিন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ঘরে ফেরা কর্মসূচির আওতায় রোববার থেকে নিকলী উপজেলাতে ৭০০ নিম্ন আয়ের মানুষের মাঝে কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার থেকে প্রতিটি ইউনিয়নের চাল, আলু, ডাল, সাবান, মাক্স, কালোজিরাসহ পণ্য সামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না।
আজ মঙ্গলবার (৩১মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার সিংপুর ইউনিয়নের ১১১ জন কর্মহীন দরিদ্র লোকজনের প্রত্যেককে নিম্ন ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি ডাল, ১টি সাবান, কালোজিরা ও ১টি মাক্সসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলাম উদ্দিন, সিংপুর ইউপির সদস্য শমসের আলী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না বলেন করোনাভাইরাসের সংক্রামণ থেকে মুক্ত থাকার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই সরকারের পক্ষ থেকে এসব দরিদ্র মানুষের মধ্যে নিকলী উপজেলাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে। এ দিকে বাজিতপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরনবী বাদল এর ছেলে ব্যক্তি উদ্যোগে রফিকুন নবী সাথী মঙ্গলবার সকাল থেকে নিকলী উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক হতদরিদ্র কর্মহীন মানুষের বাড়ি-বাড়ি চাল, আলু, ডাল, সাবান, মাক্স, কালোজিরাসহ পণ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।
তিনি নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মধ্যেমে ১০ সেট পিপিই প্রদান করেন। নিকলীর সংবাদকমীদেরকেও পিপিই প্রদান করেন।