বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নাইজেরিয়ায় লকডাউনে বের হওয়ায় গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৫৮৪ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় লকডাউনের মধ্যে বের হওয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দেশটির পুলিশ ও এক আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন। নাইজেরিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত ১৮৪ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দুজন। সংক্রমণ প্রতিরোধে দেশটির প্রধান শহরগুলোতে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণের রাজ্য ডেলটার ওয়ারি শহরে লকডাউন কার্যকরে নিয়োজিত সেনাদের এক জন স্থানীয় বাসিন্দা জোসেফ পেসুকে গুলি করে হত্যা করে। পুলিশের মুখপাত্র ওনোম ওনোওয়াকপোয়েইইয়া বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গতকাল ঘটনাটি ঘটেছে, পরে তরুণরা বিক্ষোভ করেছে।’

তিনি জানান, ক্ষুব্ধ তরুণরা রাস্তায় আগুন প্রজ্জলিত করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক বিবৃতিতে ওই এলাকার আইনপ্রণেতা সিনেটর ওভি ওমো-আজিজি এ ঘটনার নিন্দা জানিয়ে গুলি চালানো সেনার বিচার দাবি করেছেন। আজিজি জানান, ওই সেনাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com