রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৭৬০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনা অমান্য করায় ১০ ব্যক্তিকে ৮ হাজার ৩০০ টাকা জরিমানা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

 

গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রামন দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কোভিড-১৯ নামকরন করেন । এ ভাইরাস চীন, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট সহ বিশ্বের ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়ে। এতে ৫৯ হাজার ২০৬ জনেরও অধিক লোক মারা গেছে এবং ১১ লক্ষ ২৮ হাজার ৫৯ জনেরও অধিক আক্রান্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশে এই ভাইরাসে ৬১ জন লোক আক্রান্ত হয়েছে এবং ৬ জন মৃত্যু বরণ করেছে। র‌্যাব একটি এলিট ফোর্স। এই এলিট ফোর্স দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষনিক ডিউটির পাশাপাশি প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

 

সেই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ আল কামাহ্ তমাল’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল রাত সাড়ে দশটা হতে ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন গুরুদয়াল মোড় এবং পুরানথানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় মিজানুর রহমান (২৫), পিতা-সাদ্দাম উদ্দিন, সাং-সোনালী ব্যাংক ভবন, থানা ও জেলা-কিশোরগঞ্জ, মোঃ মাহবুবুর, পিতা-ফজলুর রহমান, সাং-লস্করপট্টি, থানা ও জেলা-কিশোরগঞ্জ, এনামুল (২৬), পিতা-গিয়াসউদ্দিন, সাং-হারুয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ, আজিজুর রহমান (৪৫), পিতা-আঃ আজিজ ভূইয়া, সাং-শেকন্দর নগর, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ, রানা মিয়া (৩০), পিতা-মোঃ জামাল মিয়া, সাং-জঞ্জলবাড়ি, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, তুষার (৩০), পিতা- স্বপন মন্ডল, সাং- খরমপট্টি, থানা ও জেলা-কিশোরগঞ্জ, বাবুল (৩৭), পিতা-রজব মিয়া, সাং-আব্দুল্লাহপুর, থানা ও জেলা-ঢাকা, মোঃ ইদ্রিছ মিয়া (২৯), পিতা-মৃত সনি মাহমুদ, সাং- মধু নগর, থানা ও জেলা-কিশোরগঞ্জ ও সাদ্দাম (২১), পিতা-মোঃ এখলাছ, সাং-কালিবাড়ি, থানা ও জেলা-কিশোরগঞ্জ’গণকে করোনা ভাইরাস প্রতিরাধ নির্দেশনা অমান্য করার দায়ে আটক করা হয়।

 

পরবর্তীতে ১নং ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদন্ড, ২নং ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদন্ড, ৩নং ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদন্ড, ৪নং ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদন্ড, ৫নং ব্যক্তিকে পাঁচশত টাকা অর্থদন্ড, ৬নং ব্যক্তিকে তিনশত টাকা অর্থদন্ড, ৭নং ব্যক্তিকে সাত’শত টাকা অর্থদন্ড, ৮নং ব্যক্তিকে পাঁচশত টাকা অর্থদন্ড, ৯নং ব্যক্তিকে পাঁচশত টাকা অর্থদন্ড এবং ১০নং ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com