রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কে ছিল গরীবের চাল চোর গোলাম মোস্তফা? জানুন বিস্তারিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৭১৮ বার পড়া হয়েছে

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৬০ বস্তা চাল পাচারের সময় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজনের নাম মো. চাঁন মিয়া, সে একজন চাল বেপারি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রাম থেকে একটি পিকআপ ভর্তি চালসহ তাদের আটক করা হয়।

 

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালোবাজারে চালগুলো বিক্রি করা হয়েছে এমন অভিযোগে ডিলারসহ দুই জনকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ ওই ডিলারের গুদাম সিলগালা করে দিয়েছেন।

 

দিগদাইড় ইউনিয়নের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা এবং চাল বেপারি চাঁন মিয়ার দাবি ১০ টাকা কেজি দরে কেনার পর ক্রেতারা চালগুলো বেপারিদের কাছে বেশি দামে বিক্রি করে দেয়। এ ব্যাপারে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

কালোবাজারে চালগুলো বিক্রি করা হয়েছে কি’না সেটি যাচাই করে দেখতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com