শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে মোবাইল কোর্টের মাধ্যমে ৯হাজার ৮শত টাকা জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ১৪৪৪ বার পড়া হয়েছে

বিশ্বে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতেও থমকে নেই মানুষের জনসমাগম, তাদের মাঝে যেনো এখনো অসচেতন ভাব রয়েই গেছে।করোনা যখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে ঠিক তখনো বাজারের আনাছে-কানাচে দেখা যায় গনমানুষের ঢল।

খাদ্যের চাহিদা এবং যোগানের ঠিক সামঞ্জস্যপূর্ণতা না থাকায় ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনে ব্যস্ত।এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করণে সচেতনতা মূলক কার্যক্রম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

আজ সোমবার   (১৩ই এপ্রিল) বিকালে উপজেলার হোসেনপুর বাজার ,নতুন  বাজারে,রামপুর বাজার,আশুতিয়া বাজার, গলাচিপা  বাজার,  ও ঠাডাকান্দা বাজার,নিমখালী বাজার, আমান সরকার বাজার ও আদুমাষ্টার বাজার সহ সচেতনতা মূলক কার্যক্রম এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এসময় সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি মামলায়  মোট ৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ কাজে  সহযোগিতা করেন  বাংলাদেশ সেনাবাহিনী।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com