মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পাকুন্দিয়া পৌর বাজারে মানছে না লকডাউন

শফিকুর রহমান, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৬৭২ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাকে লক ডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন।
গত শনিবার থেকে কার্যকর হওয়া এই লকডাউনের ফলে পাকুন্দিয়া উপজেলা জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ।  কিন্তু এই লকডাউন মানছে না সাধারণ মানুষ,লকডাউন ভেঙে রাস্তায় বের হওয়া বাড়ছে করোনা ভাইরাসের ঝুকি।প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য বার বার অনুরোধ করা হলেও সাধারণ মানুষ সেটি আমলে নিচ্ছে না।তাদের ঘর মুখো করতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে।অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থেকে বাইরে বেরিয়ে ঝুকি বাড়ছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে  উপজেলার প্রধান প্রধান সড়কে  অবাধে ছোট ছোট যানবাহন চলতে দেখা গেছে।যেখানে সেখানে মানুষের জটলা।করোনা প্রতিরোধে হাট বাজার ও দোকান নির্ধারিত সময়ে খোলার নিদের্শনা থাকলে সুযোগ পেলেই অনেকে দোকান খোলা রাখা হচ্ছে পাকুন্দিয়া বাজারে।
কিশোরগঞ্জে এ পর্যন্ত ১৫জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক যুবকের।
এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা অনেকের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com