করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩০৬ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আটজন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ৬৬ জন।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।